ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ফল ২০২৬ সেশনের ৪৪তম ব্যাচের এক্সিকিউটিভ এমবিএ (ইএমবিএ) প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। পেশাগতভাবে অভিজ্ঞ এবং ব্যবসায় প্রশাসনে উচ্চতর ডিগ্রি অর্জনে আগ্রহীদের কাছ থেকে এই প্রোগ্রামের জন্য আবেদন আহ্বান করা হয়েছে।
আগ্রহী প্রার্থীরা আগামী ১২ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন। এই প্রোগ্রামে আবেদনের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার শর্ত পূরণ করতে হবে। যেকোনো বিষয়ে ন্যূনতম ২.৫০ সিজিপিএ (৪.০০-এর স্কেলে) অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিধারীরা আবেদনের সুযোগ পাবেন। পাশাপাশি মাধ্যমিক (এসএসসি) ও উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম ৩.০০ জিপিএ (৫.০০-এর স্কেলে) অথবা দ্বিতীয় বিভাগ থাকতে হবে। ও-লেভেল এবং এ-লেভেল শিক্ষার্থীদের ক্ষেত্রে উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম ২.০০ জিপিএ থাকা আবশ্যক।
শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারীদের স্নাতক পাসের পর ন্যূনতম ৫ বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাহী বা সরকারি চাকরির ক্ষেত্রে এই অভিজ্ঞতা অবশ্যই ৯ম বা তার ওপরের গ্রেডের সমকক্ষ হতে হবে।
সব যোগ্যতা পূরণকারী প্রার্থীদের ১ ঘণ্টা ১৫ মিনিটের একটি লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। আগামী ১৪ আগস্ট (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইএমবিএ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৪,০৫০ টাকা। ভর্তি-ইচ্ছুক প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট অ্যাডমিশন পোর্টাল থেকে আবেদনের বিস্তারিত তথ্য জানতে পারবেন।
চাকরিজীবীদের সুবিধার কথা বিবেচনা করে এই প্রোগ্রামের ক্লাসগুলো সপ্তাহের শুক্র ও শনিবার পরিচালনা করা হবে। ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনের ৩য় তলায় অবস্থিত ৪০৫ নম্বর কক্ষের এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রাম অফিস অথবা সরাসরি মোবাইল নম্বরে (+৮৮০১৭৫৮১৭১৬৬০) যোগাযোগ করা যাবে।
ইএমবিএতে ভর্তির মোট আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৪০৫০ (চার হাজার পঞ্চাশ) টাকা।.আবেদনের ঠিকানাভর্তি–ইচ্ছুক প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অফিশিয়াল পোর্টাল বা নির্দিষ্ট এডমিশন পোর্টাল থেকে এ বিষয়ে আবেদনের বিস্তারিত তথ্য জানতে পারবেন।ক্লাসের সময়সীমাচাকরিজীবীদের পেশাগত সময়ের সামঞ্জস্য রক্ষার্থে সপ্তাহের শুক্র ও শনিবার দুই দিন এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের পাঠদান ও ক্লাস পরিচালিত হবে।

