সঞ্চয়পত্রে চালু হলো স্বয়ংক্রিয় ব্যাংক হিসাব যাচাই ব্যবস্থা

সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের জন্য একটি বড় স্বস্তির খবর নিয়ে এসেছে জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম। এখন থেকে সঞ্চয়পত্রের মুনাফা ও মূল টাকা উত্তোলনের ক্ষেত্রে ভুল ব্যাংক হিসাব নম্বরের কারণে আর কোনো বিনিয়োগকারীকে দীর্ঘ ভোগান্তিতে পড়তে হবে না।

মূলত ভুল হিসাবে টাকা চলে যাওয়ার ঝুঁকি কমাতেই এই নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ব্যাংক হিসাব যাচাইয়ের স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম বা এভিএস। এই প্রযুক্তিগত পরিবর্তনের ফলে বিনিয়োগকারীরা এখন থেকে আরও নির্ভুল ও নিরাপদভাবে তাদের পাওনা টাকা বুঝে নিতে পারবেন।