মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ সরকার

মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে গ্যাস আমদানির পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে মন্ত্রণালয়ের এক বৈঠকে মিয়ানমারের রাষ্ট্রদূতের পাইপলাইনের গ্যাসের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গত রোববার সকাল ১১টার পর এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মোয়ে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের এই প্রস্তাবটি তার দেশের সরকারের কাছে বিস্তারিতভাবে তুলে ধরবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, মিয়ানমার থেকে ভারতে গ্যাস সরবরাহের একটি পাইপলাইন প্রকল্প ইতোমধ্যেই প্রস্তাবিত রয়েছে।