দেশের বাজারে সোনার আগের চড়া দামই বহাল

স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গত শুক্রবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন কোনো মূল্য সমন্বয় না আসায় আজ বুধবারও সেই নির্ধারিত চড়া দামেই সোনা কেনাবেচা হচ্ছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকায় বিক্রি হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশে এই দামই বলবৎ থাকবে।

এদিকে সোনার দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৮৫৮ টাকায় বিক্রি হচ্ছে।