রাজধানীর হোটেল লেকশোর হাইটস-এর বলরুমে গত শনিবার (৩০ আগস্ট) এজি পাম্পের ৫ম ডিলার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. আমীর হুসাইন। এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সাকিব জুবায়ের, পরিচালক জাকারিয়া আহমেদ এবং পরিচালক রাজিব আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের হেড অব সেলস (ডিজিএম) হুমায়ূন কবির।
সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ডিলার ও পরিবেশকবৃন্দ ব্যবসায়িক বিভিন্ন প্রস্তাব ও পরামর্শ তুলে ধরেন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সাকিব জুবায়ের বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন এজি পণ্যের সরবরাহ নিশ্চিত করাই হবে তাদের প্রধান লক্ষ্য। চেয়ারম্যান আমীর হুসাইন বর্তমান বৈশ্বিক মন্দার প্রেক্ষাপটে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নতুন পণ্য ও সেবা গ্রাহকদের কাছে আরও সহজলভ্য করার কৌশল নিয়ে দিকনির্দেশনা ও পরিকল্পনা তুলে ধরেন পরিচালক জাকারিয়া আহমেদ। অনুষ্ঠানের শেষভাগে ব্যবসায়িক ক্ষেত্রে সর্বোচ্চ বিক্রয় লক্ষ্য অর্জনকারী ডিলারদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। ক্রেস্ট ও পুরস্কার বিতরণী শেষে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।

