নতুন ভাড়ার তালিকা নেই বাসে বাড়তি টাকা আদায়ের অভিযোগ

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম। ডিজেলচালিত বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর পর রাজধানীর বিভিন্ন পথে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। বুধবার মিরপুর, ফার্মগেট, কাওরান বাজার ও শাহবাগে এমন চিত্র দেখা গেছে। যাত্রীদের ভাষ্যমতে, কিছু বাসে আগের চেয়ে ৫ থেকে ১০ টাকা বেশি নেওয়া হচ্ছে। অনেক বাসে নতুন ভাড়ার তালিকা না টাঙানোয় পরিবহণকর্মীদের সঙ্গে যাত্রীদের বাগ্বিতণ্ডা হচ্ছে।

মিরপুর-১২ নম্বরের বাসিন্দা রেলওয়েত হোসেন জানান, মিরপুর-১০ নম্বর শাহআলী মার্কেট যাওয়ার পথে তার কাছে ১০ টাকার পরিবর্তে ১৫ টাকা ভাড়া চাওয়া হয়। এছাড়া মিরপুরের ১, ২, ১০, ১১ ও ১২ নম্বর এবং কালশী এলাকাতেও নতুন ভাড়ার তালিকা না থাকার অভিযোগ পাওয়া গেছে। মিরপুর-১২ থেকে গাজীপুরের কালিয়াকৈরে যাতায়াতকারী এক যাত্রী অভিযোগ করেন, রাজধানী পরিবহণের বাসে তার কাছে ৫ থেকে ১০ টাকা বেশি চাওয়া হয়েছে। মিরপুর-১ নম্বর এলাকার একাধিক যাত্রী জানিয়েছেন, নতুন ভাড়া নির্ধারণের সুযোগে বাসে ইচ্ছেমতো টাকা চাওয়া হচ্ছে, যা নিয়ে কোথাও কোথাও হাতাহাতির পরিস্থিতিও তৈরি হচ্ছে।

অন্যান্য এলাকার যাত্রীরাও একই ধরনের অভিযোগ করেছেন। শাহবাগ থেকে গাবতলীগামী যাত্রী জুয়েল সিকদার বলেন, আগে ২০ টাকা ভাড়া দিলেও বুধবার তার কাছে ৩০ টাকা নেওয়া হয়েছে। আজিমপুর থেকে মিরপুরগামী শিক্ষার্থী হাবিবুর রহমান ১০ টাকার স্থলে ১৫ টাকা এবং মোহাম্মদপুর থেকে মতিঝিলগামী ফুয়াদ করিম ২০ টাকার পরিবর্তে ২৫ থেকে ৩০ টাকা ভাড়া দেওয়ার কথা জানিয়েছেন। কাওরান বাজার এলাকার যাত্রীরা ওয়েলকাম, প্রজাপতি ও বিকল্প পরিবহণে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন। তবে রজনীগন্ধা পরিবহনের চালক মো. সাকিব হাওলাদার দাবি করেন, নতুন তালিকা হাতে না পাওয়ায় তারা আগের ভাড়াই নিচ্ছেন। ফার্মগেট এলাকার এক বাসকর্মীও একই কথা জানান।

যাত্রাবাড়ীর দূরপাল্লার বাস কাউন্টারগুলোতেও ভাড়া বৃদ্ধির খবর পাওয়া গেছে। ঢাকা-কুয়াকাটা পথে ২২০ টাকার পরিবর্তে ২৫০ টাকা, ঢাকা-নবীনগর পথে ৩২০ টাকার পরিবর্তে ৩৫০ টাকা এবং ঢাকা-পিরোজপুর পথে ৬৫০ টাকার পরিবর্তে ৭০০ টাকা নেওয়া হচ্ছে। সায়েদাবাদে একটি পরিবহণের কাউন্টার ম্যানেজার এসএম তারিফুল ইসলাম বলেন, তারা আগের চেয়ে ৫০ টাকা বেশি নিচ্ছেন। তার দাবি, ইকোনমি ও বিজনেস ক্লাসের নন-এসি বাসে একই হারে ভাড়া নেওয়া হচ্ছে। অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম হানিফ পরিবহণের এক কাউন্টারকর্মী বলেন, যাত্রীদের কাছ থেকে আগের নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে। যাত্রাবাড়ী এলাকায় কয়েকজন যাত্রী অভিযোগ করেন, কিছু কাউন্টারে আগের চেয়ে ৫০ থেকে ১০০ টাকা বেশি চাওয়া হচ্ছে। ঢাকা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলম দেওয়ান জানান, নতুন ভাড়ার প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত বর্ধিত ভাড়া নেওয়ার নির্দেশ নেই।

সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ডিজেলচালিত বড় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি দুই টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে দুই টাকা ৭০ পয়সা এবং মিনিবাসের ভাড়া দুই টাকা ৪৩ পয়সা থেকে দুই টাকা ৬০ পয়সা করা হয়েছে। আন্তঃজেলা ও দূরপাল্লার বাসের ভাড়া দুই টাকা ২৩ পয়সা থেকে বেড়ে দুই টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। মহানগরীর বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের ৮ টাকা রাখা হয়েছে। মঙ্গলবার সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে জবাবদিহির আওতায় আনার হুঁশিয়ারি দিলেও, বুধবার রাজধানীতে ভাড়া তদারকিতে কোনো অভিযানের খবর পাওয়া যায়নি।

ডিজেলচালিত বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর পর রাজধানীর বিভিন্ন পথে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। বুধবার মিরপুর, ফার্মগেট, কাওরান বাজার ও শাহবাগে এমন চিত্র দেখা গেছে। যাত্রীদের ভাষ্য-কিছু বাসে আগের চেয়ে ৫-১০ টাকা বেশি নেওয়া হচ্ছে। অনেক বাসে নতুন ভাড়ার তালিকা না টাঙানোয় পরিবহণকর্মীদের সঙ্গে যাত্রীদের বাগ্বিতণ্ডা হচ্ছে। যাত্রাবাড়ীর দূরপাল্লার বাস কাউন্টারগুলোতেও বিভিন্ন গন্তব্যের ভাড়া বাড়ানো হয়েছে। তবে মহাখালী বাসটার্মিনালে সকালে কয়েকটি পরিবহণের কাউন্টারে আগের ভাড়ায় টিকিট বিক্রি হচ্ছিল।

মিরপুর-১২ নম্বরের বাসিন্দা রেলওয়েত হোসেন বলেন, মিরপুর-১০ নম্বর শাহআলী মার্কেট এলাকায় যাওয়ার জন্য সাগুফতা মোড় থেকে বাসে ওঠেন তিনি। আগে এ পথে ১০ টাকা দিলেও গতকাল তার কাছে ১৫ টাকা চাওয়া হয়েছে। ভাড়ার নতুন কোনো তালিকা ছিল না। মিরপুরের ১, ২, ১০, ১১ ও ১২ নম্বর এবং কালশী এলাকায়ও বাসে নতুন ভাড়ার তালিকা না থাকার অভিযোগ পাওয়া গেছে। যাত্রীরা তালিকা দেখতে চাইলে বাসকর্মীদের সঙ্গে তর্ক হচ্ছে। মিরপুর-১২ নম্বর থেকে গাজীপুরের কালিয়াকৈরে যাতায়াতকারী এক যাত্রী বলেন, রাজধানী পরিবহণের বাসে তার কাছ থেকে আগের চেয়ে ৫ থেকে ১০ টাকা বেশি চাওয়া হচ্ছে। মিরপুর-১ নম্বর এলাকার আরও কয়েকজন যাত্রীর অভিযোগ-নতুন ভাড়া নির্ধারণের সুযোগে কোনো কোনো বাসে ইচ্ছেমতো টাকা চাওয়া হচ্ছে। কোথাও ভাড়া নিয়ে হাতাহাতির পরিস্থিতিও তৈরি হচ্ছে। শাহবাগ থেকে গাবতলীগামী যাত্রী জুয়েল সিকদার বলেন, আগে এ পথে তিনি ২০ টাকা ভাড়া দিতেন। গতকাল তার কাছ থেকে ৩০ টাকা নেওয়া হয়েছে। নতুন ভাড়ার তালিকা দেখায়নি বাসকর্মীরা। আজিমপুর থেকে মিরপুরগামী শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, ভাড়া ১০ টাকার স্থলে এখন ১৫ টাকা দিতে হচ্ছে। মোহাম্মদপুর থেকে মতিঝিলে নিয়মিত যাতায়াতকারী ফুয়াদ করিমের অভিযোগ, আগে ২০ টাকা নেওয়া হলেও এখন ২৫-৩০ টাকা চাওয়া হচ্ছে।