দশমিনায় ১০০ গ্রাম গাঁজাসহ ফয়সাল মৃধা গ্রেপ্তার

দশমিনা উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে মোঃ ফয়সাল মৃধা (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। সোমবার (০৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের নিজাবাদ গোপালদী গ্রামের গয়নাঘাট-নয়া বাঙ্গলি এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ফয়সাল মৃধা একই গ্রামের ইসমাইল মৃধার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহাবুদ্দিন ও এএসআই নাজমুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল গয়নাঘাট-নয়া বাঙ্গলি পাকা সড়কের দক্ষিণ পাশে একটি মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বিক্রির অভিযোগে ফয়সাল মৃধাকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম জানান, মাদক বিক্রির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। জানা গেছে, এর আগেও দশমিনা থানায় তার বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। এলাকায় পুলিশের এই মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও ওসি নিশ্চিত করেছেন।