মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চৌমুহনী বণিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় প্রিজাইডিং অফিসার মো. নিয়াজ মোরশেদ রাজু ও সহকারী প্রিজাইডিং অফিসার শিল্পা বেগম এই ফলাফল ঘোষণা করেন। এর আগে একই দিন বিকাল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ৯টি পদে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচনে সভাপতি পদে আনারস প্রতীক নিয়ে ৫০ ভোট পেয়ে জমসেদ আহমেদ বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হামিদ গিয়াস ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীক নিয়ে ৫০ ভোট পেয়ে সায়েদুর রহমান জয়ী হয়েছেন, যেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে মই প্রতীক নিয়ে ৪৬ ভোট পেয়ে আপন মিয়া বিজয়ী হয়েছেন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জালাল আহমেদ আবেদ ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৪২ ভোট। কোষাধ্যক্ষ পদে হরিণ প্রতীক নিয়ে ৫১ ভোট পেয়ে জাকির হোসেন বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে মো. দুরুদ মিয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ওয়াসিম মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সদস্য পদে বিজয়ী হয়েছেন আবুল হোসেন, মামুনুর রশীদ, হাবিবুর রহমান, সেলিম মিয়া ও রমজ মিয়া।

