রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৪২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। একই সময়কালে পুলিশ বিভিন্ন অপরাধের দায়ে ৬৪টি মামলা দায়ের করেছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৪৪ জন, মতিঝিল বিভাগে ৬৬ জন, তেজগাঁও বিভাগে ৬২ জন, উত্তরা বিভাগে ৩৯ জন, ওয়ারী বিভাগে ৩৯ জন, গুলশান বিভাগে ৩৫ জন, রমনা বিভাগে ২২ জন এবং লালবাগ বিভাগে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) দুজনকে গ্রেপ্তার করেছে।
অভিযান চলাকালীন পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। এর মধ্যে ৮২২ পিস ইয়াবা, ১৯ কেজি ১৮৫ গ্রাম গাঁজা এবং ৮৮ বোতল এস্কাফ সিরাপ রয়েছে। ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

