বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়ে ২৫ হাজার ৯০০ কোটি টাকা

২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক বড় ধরনের আর্থিক মুনাফা অর্জন করেছে। বিদায়ী অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক নিট বা প্রকৃত ২৫ হাজার ৯০০ কোটি টাকা মুনাফা করেছে। আগের অর্থবছর ২০২৪-২৫ এর তুলনায় এই মুনাফার পরিমাণ ৩ হাজার ২৮০ কোটি টাকা বেশি। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের মুনাফার পরিমাণ ছিল ২২ হাজার ৬২০ কোটি টাকা।

রোববার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে গত অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন গভর্নর মোস্তাকুর রহমান। সভায় সংস্থাটির পরিচালকেরা উপস্থিত ছিলেন। একই বৈঠকে পরিচালনা পর্ষদ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের জন্য তাদের মূল বেতনের ছয় গুণ প্রণোদনা বোনাস প্রদানের অনুমোদন দিয়েছে।