কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশ ও চীনের যৌথ অংশীদারিত্বের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। চীনের চিয়াংশি প্রদেশে অনুষ্ঠিত ‘চীন-বাংলাদেশ শিক্ষা বিনিময় সম্মেলনে’ দুই দেশের মধ্যে কারিগরি শিক্ষার উন্নয়নে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। একই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে আনুষ্ঠানিকভাবে তিনটি আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা কেন্দ্র উন্মোচন করা হয়েছে। চিয়াংশি সাইন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটিতে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশের পক্ষে শিক্ষা ও কূটনৈতিক সম্পর্কের এই নতুন দিগন্তের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
সম্মেলনে ‘চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার’র প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনকল্পে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং চীনের পক্ষে চিয়াংশি সাইন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ঝেং পেংউ এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই সমঝোতার আওতায় উভয় পক্ষ বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি, দ্বিভাষিক শিক্ষা উপকরণ ও সম্পদ বিনিময়, বৃত্তিমূলক শিক্ষার জন্য গবেষণা কেন্দ্র স্থাপন, শিক্ষা-শিল্প সংহতি এবং বাংলাদেশে বৃত্তিমূলক শিক্ষার ওপর শিল্প প্রশিক্ষণের মতো বিষয়ে যৌথভাবে কাজ করবে। এছাড়াও বৃত্তিমূলক শিক্ষা প্রশাসকদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ, চীন সফর এবং বাংলাদেশে কর্মরত চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সাথে ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল তিনটি আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা কেন্দ্রের আনুষ্ঠানিক উন্মোচন। এর মধ্যে ‘চীন-বাংলাদেশ ভোকেশনাল টিচার ট্রেনিং সেন্টার’ উন্মোচন করেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এবং চিয়াংশি provincial শিক্ষা বিভাগের উপ-পরিচালক ফ্যান হংহুই। ‘বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন রিসার্চ সেন্টার’ উন্মোচন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং চিয়াংশি সাইন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির পার্টি সেক্রেটারি প্রফেসর পেই হংওয়েই। এছাড়া ‘বাংলাদেশ চাইনিজ ল্যাঙ্গুয়েজ ও স্কিল ডেভেলপমেন্ট কোঅপারেশন সেন্টার’ উন্মোচন করেন সচিব মো. দাউদ মিয়া ও প্রফেসর ঝেং পেংউ। এই কেন্দ্রগুলো শিক্ষক প্রশিক্ষণ, পাঠ্যক্রম উন্নয়ন, গবেষণা সহযোগিতা, শিক্ষার্থীদের ব্যবহারিক ইন্টার্নশিপ এবং চীনা ভাষা শিক্ষার মাধ্যমে বাংলাদেশের তরুণদের কর্মসংস্থানমুখী দক্ষতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন তার বক্তব্যে এই অংশীদারিত্বের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এই সমঝোতা স্মারক কেবল কাগজে সীমাবদ্ধ রাখার জন্য নয়, বরং একে বাস্তবে রূপ দিয়ে তরুণদের জন্য কর্মসংস্থান ও সুযোগ তৈরি করাই মূল লক্ষ্য। শিক্ষাকে দক্ষতায় এবং দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের মাধ্যমেই এই উদ্যোগ সফল হবে। তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর এনগেজমেন্ট দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারিত্বের প্রতিফলন। ডিজিটাল প্রযুক্তি, রোবোটিক্স এবং স্মার্ট ম্যানুফ্যাকচারিংয়ের মতো উদীয়মান ক্ষেত্রগুলোতে সহযোগিতার তাগিদ দিয়ে তিনি বলেন, তরুণদের কেবল ডিগ্রির জন্য নয়, বরং ক্যারিয়ার ও উদ্ভাবনের জন্য প্রস্তুত করতে হবে।
সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন চীনের প্রযুক্তিগত ও কারিগরি শিক্ষার অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, চীনের আধুনিক ও শিল্প-সংযুক্ত বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। বাংলাদেশের বিশাল ও কর্মক্ষম তরুণ জনগোষ্ঠীকে মানসম্পন্ন কারিগরি শিক্ষার মাধ্যমে বিশ্বমানের প্রতিযোগিতামূলক জনশক্তিতে রূপান্তর করা সম্ভব। শিক্ষামন্ত্রী কারিগরি শিক্ষাকে বাজারের প্রকৃত চাহিদার সাথে যুক্ত করার আহ্বান জানান এবং দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পাঠ্যক্রম উন্নয়ন ও ব্যবহারিক শিক্ষার ক্ষেত্রে আরও জোরালো সহযোগিতার আশা প্রকাশ করেন।
চিয়াংশি provincial সরকার আয়োজিত এই সম্মেলনে চীনের পক্ষে চিয়াংশি প্রাদেশিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ফ্যান হংহুই, আন্তর্জাতিক কার্যালয়ের পরিচালক উ জুওয়েন এবং চিয়াংশি সাইন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া চীনের ১৯টি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয় ও কারিগরি ইনস্টিটিউটের প্রতিনিধিরা এতে অংশ নেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে চিয়াংশি সাইন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটি, নানচাং ইউনিভার্সিটি, ইস্ট চায়না জিয়াওটং ইউনিভার্সিটি, নানচাং হ্যাংকং ইউনিভার্সিটি, চিয়াংশি ভোকেশনাল ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ, চিউচিয়াং ভোকেশনাল ইউনিভার্সিটি এবং চিয়াংশি প্রদেশের অন্যান্য শীর্ষস্থানীয় পলিটেকনিক ও বায়োটেক কলেজ উল্লেখযোগ্য। উল্লেখ্য, চীন সরকারের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে বর্তমানে চীনে অবস্থান করছেন শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
শুক্রবার (২৮ আগস্ট) স্থানীয় সময় সকালে চীনের চিয়াংশি সাইন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটিতে ‘চীন-বাংলাদেশ শিক্ষা বিনিময় সম্মেলনে’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এ কথা বলেন। সম্মেলনে ‘চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার’র প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য একটি সমঝাতা স্মারক স্বাক্ষ

