পুলিশের ৪৯ জন পরিদর্শককে (নিরস্ত্র) একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। একই সঙ্গে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার আরও সাত কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাধ্যতামূলক অবসরে যাওয়া কর্মকর্তারা বিধি অনুযায়ী তাদের প্রাপ্য সব সুযোগ-সুবিধা পাবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে।

