ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে। এই অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েত পাকিস্তানের সাথে একটি বড় ধরনের প্রতিরক্ষা চুক্তি করার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, এই প্রতিরক্ষা চুক্তির বিনিময়ে কুয়েত দক্ষিণ এশিয়ার দেশটিতে জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।

