বর্ষা মৌসুম শুরু হতেই সিলেটের চা-বাগানের টিলাগুলোতে প্রাকৃতিকভাবে কচুর লতি জন্মাতে শুরু করে। স্থানীয়ভাবে এই সবজিটি ‘টিলার লতা’ নামে পরিচিত।
এই লতিগুলো সংগ্রহ করেন স্থানীয় চা-শ্রমিকেরা। টিলা থেকে সংগৃহীত এই সবজি তাঁরা পরবর্তীতে শহরতলির বিভিন্ন স্থানে নিয়ে এসে বিক্রি করেন। বর্ষার এই সময়ে বাড়তি উপার্জনের একটি মাধ্যম হিসেবে স্থানীয় চা-শ্রমিকদের মধ্যে লতা বিক্রির এই ধারাটি বেশ প্রচলিত।
prothomalo-bangla/2026-08-05/632quc58/4.-Sylhet–Taro-Stems.JPG
https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-08-05/632quc58/4.-Sylhet–Taro-Stems.JPG

