ব্রাজিলে ব্যতিক্রমী শাস্তি: আহত খেলোয়াড় না ফেরা পর্যন্ত মাঠের বাইরে গ্যাব্রিয়েল

ব্রাজিলিয়ান ফুটবলে এক ব্যতিক্রমী শাস্তির নজির স্থাপন করেছে দেশটির সুপিরিয়র কোর্ট অব স্পোর্টস জাস্টিস (এসটিজেডি)। ২২ বছর বয়সী ইন্টারন্যাসিওনাল ডিফেন্ডার ভিক্টর গ্যাব্রিয়েলকে সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার শর্ত হলো, ভিক্টর গ্যাব্রিয়েলের ট্যাকলে পা ভেঙে যাওয়া ক্রুজেইরো ফরোয়ার্ড গ্যাব্রিয়েল পেক চিকিৎসকদের ছাড়পত্র নিয়ে অনুশীলনে না ফেরা পর্যন্ত তিনি মাঠে নামতে পারবেন না। তবে এই শাস্তির মেয়াদ সর্বোচ্চ ১৮০ দিন পর্যন্ত কার্যকর থাকবে।

ঘটনার সূত্রপাত গত ২২ জুলাই ব্রাজিলিয়ান সিরি ‘এ’ লিগের ক্রুজেইরো ও ইন্টারন্যাসিওনাল ম্যাচে। ম্যাচের এক পর্যায়ে ভিক্টর গ্যাব্রিয়েলের ভয়াবহ ট্যাকলে পেকের বাঁ পায়ের টিবিয়া (শিনবোন) ভেঙে যায়। ট্যাকলের তীব্রতায় পেক শূন্যে ডিগবাজি খেয়ে মাটিতে পড়ে যান। রেফারি তৎক্ষণাৎ ভিক্টর গ্যাব্রিয়েলকে লাল কার্ড দেখান। গুরুতর আহত পেককে দ্রুত অস্ত্রোপচার করতে হয় এবং চিকিৎসকদের মতে, তাঁর মাঠে ফিরতে তিন থেকে চার মাস সময় লাগতে পারে।

ব্রাজিলিয়ান কোড অব স্পোর্টস জাস্টিসের ২৫৪ নম্বর ধারায় গ্যাব্রিয়েলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। সাধারণত এই ধারায় সহিংস খেলার জন্য এক থেকে ছয় ম্যাচ নিষিদ্ধের বিধান রয়েছে। কিন্তু প্রসিকিউশন এই ধারার ৩ নম্বর উপধারা প্রয়োগের আবেদন জানায়, যা গুরুতর চোটের ক্ষেত্রে আহত খেলোয়াড় সুস্থ না হওয়া পর্যন্ত অপরাধীকে নিষিদ্ধ রাখার সুযোগ দেয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নিয়ে গ্যাব্রিয়েল দাবি করেন, তিনি ইচ্ছাকৃতভাবে আঘাত করেননি। তিনি বলেন, মাঠ পিচ্ছিল থাকায় বলে আঘাত করার পর পা সরিয়ে নেওয়ার সময় পাননি। শুনানি শেষে অডিটর রদ্রিগো স্টাইনমান বায়ার ছয় ম্যাচ নিষেধাজ্ঞার পক্ষে মত দিলেও, অন্য তিন অডিটর—জর্জ অক্টাভিও লাভোকাত গালভাঁও, এদুয়ার্দো জিবলে সালেস রামোস ও আলিনে গনসালভেস জাতাহি—আহত খেলোয়াড়ের সুস্থ হওয়ার সঙ্গে নিষেধাজ্ঞা যুক্ত করার পক্ষে রায় দেন। ২৫ বছর বয়সী গ্যাব্রিয়েল পেক চলতি বছরেই যুক্তরাষ্ট্রের ক্লাব এলএ গ্যালাক্সি থেকে ক্রুজেইরোতে যোগ দিয়েছিলেন।

২–১ গোলে জেতা সেই ম্যাচে ভিক্টর গ্যাব্রিয়েলের কড়া ট্যাকলে বাঁ পায়ের টিবিয়া (শিনবোন) ভেঙে যায় পেকের।

ওই উপধারায় গুরুতর চোটের ঘটনায় আহত খেলোয়াড় খেলায় ফিরতে না পারা পর্যন্ত অপরাধী খেলোয়াড়ের নিষেধাজ্ঞা বহাল রাখার সুযোগ রয়েছে, যদিও এর সর্বোচ্চ সীমা ১৮০ দিন।.বিশ্বকাপ বিক্রির প্রস্তাবে সায় দিতে সদস্য দেশগুলোকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে ফিফা.অভিযুক্ত গ্যাব্রিয়েল ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সদর দপ্তর থেকে ভিডিও