ইয়েমেন উপকূলে চীনের তৈরি ড্রোন ভূপাতিত করল হুথিরা

ইয়েমেন উপকূলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির সীমান্তবর্তী এলাকায় একটি সশস্ত্র নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথি। গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইয়েমেনের লাহিজ প্রদেশের উপকূলে ড্রোনটি ধ্বংস করা হয়েছে।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূপাতিত ড্রোনটি চীনের তৈরি ‘উইং লুং-২’ মডেলের একটি সশস্ত্র নজরদারি যান। তবে এই ড্রোনটি কারা পরিচালনা করছিল, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি।

সামরিক মুখপাত্রের দাবি অনুযায়ী, ইয়েমেনে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে চলমান সংঘাত তীব্র হওয়ার পর থেকে এটি হুথিদের ভূপাতিত করা এ ধরনের ১১তম ড্রোন।

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১১: ৫১আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১১: ৫৮