বুধবার (১৮ নভেম্বর) দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক ব্যক্তিদের বাসভবন ও কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
একই সময়ে সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জেলা কার্যালয় এবং সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
রাজধানীর কাফরুলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাসভবনেও ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। এছাড়া কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িসংলগ্ন ব্যক্তিগত কার্যালয়েও আগুন দেওয়া হয়েছে।

