মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত দেশের অন্তত ২১টি জেলায় ধারাবাহিক নাশকতার ঘটনায় জনমনে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে। রাজধানী থেকে শুরু করে বিভিন্ন জেলা শহরে রাতের অন্ধকারে ককটেল বিস্ফোরণ, বাস ও ট্রেনে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন স্থানে পুলিশের গাড়িতে হামলা, সড়ক অবরোধ এবং আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে ফাঁকা গুলি ছোড়ার মতো ঘটনাও রেকর্ড করা হয়েছে।
সারাদেশে ছড়িয়ে পড়া এই নাশকতার ঘটনায় এখন পর্যন্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ধারাবাহিক এসব সহিংসতার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে।

