চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মলেয়াবাদ গ্রামের বাসিন্দা রেশমী আক্তার (২৫) আর নেই। গত রবিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সড়ক দুর্ঘটনায় স্বামী ও শিশুকন্যাকে হারানোর ২৩ দিন পর রেশমীর মৃত্যুতে ওই পরিবারটি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেল। বেলা দুইটার দিকে স্বামী ও মেয়ের কবরের পাশেই তাঁকে দাফন করা হয়েছে।
ঘটনার সূত্রপাত চলতি বছরের ২৩ অক্টোবর রাতে। রেশমী তাঁর স্বামী মো. দেলোয়ার (৩১) ও দেড় বছর বয়সী মেয়ে ওয়াসিফা জান্নাতকে নিয়ে অটোরিকশায় করে কেরানীহাট স্টেশনে একটি উদ্যোক্তা মেলায় যাচ্ছিলেন। বাড়ি থেকে বের হওয়ার পর অটোরিকশাটি গলি পেরিয়ে মহাসড়কে উঠতেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ এলাকায় একটি মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বামী দেলোয়ার হোসেন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় শিশু ওয়াসিফা জান্নাতেরও।
রেশমীর শ্বশুর আবদুস সাত্তার জানান, দুর্ঘটনার দিন রাতে ফোন পেয়ে তাঁরা ঘটনার কথা জানতে পারেন। এরপরই খবর আসে নাতনিও বেঁচে নেই। তিনি বলেন, 'বউমাকেও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ভেবেছিলাম তাকে অন্তত বাঁচাতে পারব। সেও আমাদের ছেড়ে চলে গেল। এভাবে ছেলে, নাতনি ও বউমাকে ফেলে আমরা কীভাবে থাকব।'
কালিয়াইশ ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুর রহমান বলেন, এই হৃদয়বিদারক ঘটনা ওই এলাকায় আগে কখনো ঘটেনি। স্বামী ও সন্তানকে হারিয়ে রেশমী দীর্ঘ ২৩ দিন বেঁচে থাকার জন্য লড়াই করেছেন এবং শ্বশুরবাড়ির লোকজনও অনেক টাকা খরচ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
রবিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে বেলা দুইটার দিকে স্বামী ও মেয়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, রেশমী ও দেলোয়ারের বিয়ে হয় ২০২৩ সালের শুরুতে। দেলোয়ার একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। চলতি বছরের ২৩ অক্টোবর রাত
রেশমি আক্তারের শ্বশুর আবদুস সাত্তার বলেন, ‘দুর্ঘটনার দিন রাতে মোবাইলে কল দিয়ে একজন প্রথমে দুর্ঘটনার বিষয়টা জানায়। বলেছিল আমার ছেলে মারা গেছে। আমরা সেখানে ছুটে যাচ্ছিলাম। ২০ মিনিট পর আবার ফোন এল। এবার বলল, আমার নাতনিটাও আর বেঁচে নেই। বউমাকেও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ভেবেছিলাম তাকে অন্তত বাঁচাতে পারব। সেও আমাদের ছেড়

