সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১২টার পর দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে অবস্থিত তাঁর পৈতৃক বাড়িতে এই আগুন লাগে। এনসিপি নেতাদের দাবি, দুর্বৃত্তরা বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে এই হামলা চালিয়েছে।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনে একতলা টিনশেড বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়িটির মোট আটটি কক্ষের মধ্যে পাঁচটি কক্ষ পুড়ে গেছে এবং দুটি ছাগল দগ্ধ হয়ে মারা গেছে।
পুলিশ কর্মকর্তা দেলোয়ার হোসেন আরও জানান, এমপি নুসরাত তাবাসসুমের বাবা-মা দুর্ঘটনাস্থল থেকে ২০-৩০ হাত দূরে অবস্থিত একটি তিন তলা ভবনের তৃতীয় তলায় থাকেন। সেই ভবনে কোনো আগুন লাগেনি এবং পরিবারের কেউ দগ্ধ হননি। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি উল্লেখ করে তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে রয়েছেন এবং বিষয়টি তদন্ত করে আগুনের কারণ জানা যাবে।
অন্যদিকে হামলার বিষদ বিবরণ দিয়ে এনসিপির সহ-যুব ও কর্মসংস্থান সম্পাদক ওয়াহিদুজ্জামান জানান, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা রাস্তা থেকে এমপি নুসরাতের স্থায়ী বাসভবন লক্ষ্য করে পরপর চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এর মধ্যে দুটি বোমা টিনের চালে, একটি গবাদিপশুর শেডে এবং অপরটি উঠানে এসে পড়ে। অগ্নিকাণ্ডের সময় বাড়িতে নুসরাতের বাবা-মা, চাচাতো ভাই-বোন ও দুই ভাবিসহ অন্য সদস্যরা ছিলেন এবং তাঁরা কম-বেশি আহত হয়েছেন। এছাড়া শেডে আগুন ধরে গবাদিপশু দগ্ধ হয়ে মারা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুম এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য। তাঁর বাড়িতে আওয়ামী লীগের ক্যাডাররা পেট্রলবোমা নিক্ষেপ করেছে বলে এনসিপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে অভিযোগ করা হয়। এছাড়া দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে পেট্রলবোমা হামলার কথা নিশ্চিত করেছেন। ঘটনার পর ঢাকা থেকে এমপি নুসরাত তাবাসসুমের সঙ্গে একই গাড়িতে করে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেন ওয়াহিদুজ্জামান।
দুটি ছাগল পুড়ে গেছে।পুলিশ কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, নুসরাত তাবাসসুমের মা–বাবা ২০ থেকে ৩০ হাত দূরে আরেকটি তিন তলা ভবনের তৃতীয় তলায় থাকেন।
তিনি রাত ২টার দিকে প্রথম আলোকে জানান, ঘটনার খবর পেয়ে এমপি নুসরাত তাবাসসুমসহ তিনি একই গাড়িতে করে ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়েছেন।

