গ্রামকে শহরে রূপান্তরে চীনের বিনিয়োগ ও সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী

বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, পানি সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক যোগাযোগ খাতে চীনা বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের (সিআরসিসি) চেয়ারম্যান ডাই হেগেনের নেতৃত্বে আসা প্রতিনিধিদলের সঙ্গে আয়োজিত এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাঃ আবদুস সালাম ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ড. মুহা. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর ব্যাপকতা তুলে ধরে জানান, এলজিইডি, ওয়াসা, সিটি করপোরেশন, পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে দেশজুড়ে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি বলেন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, পানি সরবরাহ এবং সড়ক ও সেতু নির্মাণে চীনের অবদান অনস্বীকার্য।

প্রতিমন্ত্রী সিআরসিসিকে উদ্দেশ্য করে বলেন, সরকারের গ্রামকে শহরে রূপান্তরের পরিকল্পনা ও সামগ্রিক অবকাঠামো পুনর্গঠনে তাদের আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে। তিনি পিপিপি মডেল অথবা সরাসরি বিনিয়োগের মাধ্যমে পানি সরবরাহ, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং সড়ক ও ব্রিজ-কালভার্ট নির্মাণে চীনা কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সিআরসিসির চেয়ারম্যান ডাই হেগেন জানান, প্রায় ৩০০ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদসমৃদ্ধ তাদের প্রতিষ্ঠান বিশ্বের ১৫০টিরও বেশি দেশে কাজ করছে। বর্তমানে বাংলাদেশে সিআরসিসির ১ দশমিক ৩৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ২৪টি প্রকল্প চলমান রয়েছে, যার মধ্যে কক্সবাজার রেল সংযোগ, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উল্লেখযোগ্য। তিনি আরও জানান, নবায়নযোগ্য জ্বালানি, সৌরবিদ্যুৎ এবং আর্সেনিকমুক্ত নিরাপদ পানি সরবরাহে নিজস্ব উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে তারা বাংলাদেশে দীর্ঘমেয়াদী অংশীদার হিসেবে কাজ করতে আগ্রহী।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে সিআরসিসির চেয়ারম্যান Dai Hegen-এর নেতৃত্বে আসা প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর ব্যাপকতা তুলে ধরে বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ওয়াসা, সিটি করপোরেশন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) দেশজুড়ে অবকাঠামো উন্নয়ন, পানি সরবরাহ, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে। দেশের ৫ শতাধিক উপজেলা পরিষদ, ১৩টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা, প্রায় ৪ হাজার ৯০০টি ইউনিয়ন পরিষদ এবং ৬১টি জেলা পরিষদের মাধ্যমে এসব উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।