ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে তাকে কোনো ধরনের মবের মুখোমুখি হতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের কার্যক্রম সম্পর্কে অবহিত করার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে ন্যায়বিচারের মুখোমুখি হতে হবে। তিনি আরও বলেন, ‘আমরা তাকে চাই, তিনি আসবেন, আমরা হ্যাপি। আমাদের ধরে–বেঁধে আনতে হলো না। উনি এলে বিচারের মুখোমুখি হবেন। তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। আসার পর আইনি প্রক্রিয়ায় যা যা হওয়ার তাই হবে।’
উপদেষ্টা স্পষ্ট করেন যে, সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরলে কোনো বেআইনি পরিস্থিতির সম্মুখীন হবেন না। তিনি বলেন, ‘উনি দেশে ফিরে এলে ন্যায়বিচার ফেস করবেন। কোনো মব ফেস করবেন না। উনি কোনো রকম বেআইনি কিছু ফেস করবেন না।’ এ সময় তিনি আরও যোগ করেন, শেখ হাসিনা অতীতে ন্যায়বিচার করেননি, তবে বর্তমান সরকার ন্যায়বিচারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করবে। তিনি বলেন, ‘আসুক, ওনাকে ওয়েলকাম।’

