রাজাপুরের শুক্তাগড় ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী মাওলানা কবির

রাজাপুরের শুক্তাগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে মাওলানা মো. কবির হোসেন মাস্টারের নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার ১৫ নম্বর শুক্তাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক নির্বাচনী সভায় আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়।

জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মুহাম্মদ হাফিজুর রহমান এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রার্থীর নাম ঘোষণা করেন। স্থানীয় সমাজসেবক মো. চন্নু মাতুব্বরের সভাপতিত্বে আয়োজিত এই সভায় জেলা শূরা সদস্য মাওলানা আবুবকর সিদ্দিক, উপজেলা সেক্রেটারি মাওলানা মো. হাফিজুল্লাহ আল হাফিজ সালমান, শুক্তাগড় ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম, মাস্টার মো. শাহিন মৃধা, স্থানীয় জনগণের প্রতিনিধি খায়রুল ইসলাম এবং সনাতন ধর্মাবলম্বী অরুণ পালসহ অনেকে বক্তব্য রাখেন।

সভায় বক্তারা স্থানীয় উন্নয়নে জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন এবং জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার ব্যক্ত করেন। প্রার্থী মাওলানা মো. কবির হোসেন মাস্টার জনগণের পাশে থেকে এলাকার সমস্যা সমাধান এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে একজন সেবক হিসেবে কাজ করার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার ১৫নম্বর শুক্তাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত এক সভায় তাঁর নাম ঘোষণা করেন জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মুহাম্মদ হাফিজুর রহমান।