আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে সরকার চলছে: নাহিদ ইসলাম

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আওয়ামী লীগ এবং ভারতের সঙ্গে গোপন সমঝোতার মাধ্যমে বর্তমান সরকার দেশ পরিচালনা করছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বাড়ানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবক্ষয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দলীয়করণের প্রতিবাদে এনসিপির আগামী ৩০ অক্টোবরের গণবিক্ষোভ কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজিত এক পথসভায় তিনি এই মন্তব্য করেন।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে লিফলেট বিতরণ এবং সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সভায় নাহিদ ইসলাম সরকারপ্রধানের সাম্প্রতিক মন্তব্যকে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং 'উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর' শামিল বলে অভিহিত করেন। তিনি দাবি করেন, নির্বাচনের আগে সরকার ও বিএনপি একইভাবে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নির্বাচনে অংশ নিয়েছিল। সে সময় আওয়ামী লীগের ভোট ব্যাংক কবজা করতে মিথ্যা মামলা, মামলা বাণিজ্য ও ব্ল্যাকমেইলিং করা হয়েছে এবং এখনো ভারতের সঙ্গে এক ধরনের সমঝোতা বজায় রেখে দেশ চালানো হচ্ছে। একই সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের ব্যাপারেও সরকার স্পষ্ট কিছু বলতে পারছে না বলে অভিযোগ তোলেন তিনি।

সরকারকে অবিলম্বে নিজেদের দিকে তাকানোর পরামর্শ দিয়ে নাহিদ বলেন, দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে। কেবল ব্যক্তি কিংবা সরকার বদলালেই সমস্যার সমাধান হবে না, বরং পুরো শাসন বন্দোবস্তের পরিবর্তন ঘটাতে হবে। নিত্যপণ্যের অস্বাভাবিক দরবৃদ্ধিতে সাধারণ মানুষের পাশাপাশি মধ্যবিত্তেরও ক্রয়ক্ষমতা হারিয়ে গেছে উল্লেখ করে তিনি এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির চিত্র তুলে ধরেন। তিনি জানান, নির্বাচনের পর সরকারি হিসাবে ১২০০ টাকা থাকা এলপিজি গ্যাস এখন সরকারি মূল্যে ১৮০০ টাকা হলেও বেসরকারিভাবে ২৫০০ থেকে ৩৫০০ টাকায় কিনতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ। এই সামগ্রিক ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে স্বরাষ্ট্র এবং জ্বালানি মন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির কথা উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, সরকার একদিকে মাদক কারবারি ও সন্ত্রাসীদের লাগাম টানতে পারছে না, অন্যদিকে বিরোধী দল, সাধারণ মানুষ ও সাংবাদিকদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। সম্প্রতি নেত্রকোনায় জনসমক্ষে এক সাংবাদিককে গুলি করা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ এলাকােই ৬০টি যানবাহনে ডাকাতি হওয়ার ঘটনা প্রমাণ করে দেশের নিরাপত্তা কতটা তলানিতে ঠেকেছে। সংবিধান সংস্কার সংক্রান্ত কমিটিকে 'একদলীয় প্রহসন' আখ্যা দিয়ে তিনি তা অবিলম্বে বিলুপ্ত করার আহ্বান জানান এবং গণভোটের গণরায়ের ভিত্তিতে 'সংবিধান সংস্কার পরিষদ' গঠনের দাবি তোলেন। পাশাপাশি, সংসদে উত্থাপিত প্রস্তাবিত সাইবার আইনের সংশোধনী কোনোভাবেই পাস হতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন তিনি।

প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে এনসিপির মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী নাসিরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের অন্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য এতটা ঊর্ধে উঠেছে, মধ্যবিত্তেরও ক্রয়ক্ষমতার ঊর্ধ্বে চলে গিয়েছে। এলপিজি গ্যাসের দাম এই নির্বাচনের পরেও ১ হাজার ২০০ টাকা ছিল, সেটা এখন সরকারি হিসাব অনুযায়ী ১ হাজার ৮০০টাকা। আর বেসরকারিভাবে সেটা ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দেশের এই সামগ্রিক পরিস্থিতি