রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ গ্রাম হেরোইন, ১ হাজার ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৬০ গ্রাম গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ১৭ ও ১৮ অক্টোবর ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের চারটি দল রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ২২ জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় চারটি নিয়মিত ও ১৬টি ভ্রাম্যমাণ আদালতের মামলা দায়ের করা হয়েছে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, রোববার সবুজবাগ থানার অতীশ দীপঙ্কর রোডে বৌদ্ধমন্দিরের পশ্চিম পাশে চাপাইনবাবগঞ্জ থেকে নারায়ণগঞ্জগামী 'আরপি রোকেয়া স্পেশাল' নামক একটি বাসে তল্লাশি চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে বাসের যাত্রী জেনারুল ইসলাম ও মনিরুল ইসলামকে আটক করে তাদের কাছ থেকে আটটি স্বচ্ছ প্যাকেটে রাখা ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে হেরোইন সরবরাহ করে আসছিলেন বলে জানিয়েছে অধিদপ্তর।
এর আগের দিন শনিবার যাত্রাবাড়ীর কোনাপাড়া কাঠেরপুল এলাকার খলিল মাস্টার মসজিদ রোডে অভিযান চালিয়ে শামীম খান ওরফে খোকন এবং শাহবুদ্দিনকে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। একই দিনে পল্টন থানার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮০ গ্রাম গাঁজাসহ আটজনকে গ্রেপ্তার করা হয়, যাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দিয়েছেন। এছাড়া মতিঝিলের ফকিরাপুল ও গেন্ডারিয়ার দয়াগঞ্জ মোড় এলাকায় অভিযান চালিয়ে নাইম ও আলী হোসেনকে ২০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়, যাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দুটি নিয়মিত মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালিত হয়। অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফের নির্দেশনায় সবুজবাগ, ডেমরা, মতিঝিল ও কোতোয়ালি সার্কেলের দলগুলো এতে অংশ নেয়। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বাসের দুই যাত্রী জেনারুল ইসলাম (৩৫) ও মনিরুল ইসলামকে (৫৫) তল্লাশি করে আটটি স্বচ্ছ পলিপ্যাকেটে রাখা ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এই চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা চলছে।এর আগে শনিবার যাত্রাবাড়ীর কোনাপাড়া কাঠেরপুল এলাকার খলিল মাস্টার মসজিদ রোডে অভিযান চালিয়ে শামীম খান ওরফে খোকন (৪৪) এবং শাহবুদ্দিনকে (৫৫) গ্রেপ্তার করা হয়।

