গাজীপুরের ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পিএম। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় অবস্থিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে কারখানাটির হারবাল সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ বা কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।