গাজীপুর মহানগরের সাগর সৈকত কনভেনশন হলে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভারের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘সাফল্যের যাত্রা বিজনেস মিটআপ-২০২৬’। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে গাজীপুর ও কোনাবাড়ী এলাকার শতাধিক পরিবেশক ও খুচরা বিক্রেতা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ইনোভারের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. সাজ্জাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ন্যাশনাল সেলস ম্যানেজার মুহাম্মাদ হাছানুজ্জামান চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিভিশনাল সেলস ম্যানেজার সোলায়মান হক, মার্কেটিং ম্যানেজার জুবায়ের শফিক এবং রিজিওনাল সেলস ম্যানেজার মো. তুষার খান ও মো. সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে ইনোভারের ধারাবাহিক সাফল্য, পণ্যের গুণগত মান এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথি মো. সাজ্জাদুল ইসলাম ব্যবসায়ীদের প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান এবং তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানটির শেষ পর্বে একটি র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

