না ফেরার দেশে ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান

ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই। তিনি রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। অভিনেত্রীর দেখাশোনার দায়িত্বে থাকা নূরজাহান বেগম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নাসিমা খান দীর্ঘদিন ধরেই শারীরিক ও মানসিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাত দিন আগে তাকে উত্তরার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন।