পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আন্তর্জাতিক বিরতির প্রীতি ম্যাচে অংশ নিতে ভারতের কলকাতায় পৌঁছেছে। কার্লো আনচেলত্তির শিষ্যরা শনিবার ফিফা র্যাঙ্কিংয়ের ১৩৮ নম্বরে থাকা ভারতের বিপক্ষে মাঠে নামবে। বৃহস্পতিবার ১ অক্টোবর রাত পৌনে ৯টার দিকে ব্রাজিল দল বিমানবন্দরে অবতরণ করে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ৯০ জনের এই দলটি দুটি বাস ও পাঁচটি প্রাইভেট কারে করে ১১ মিনিটের মধ্যে বিমানবন্দর ত্যাগ করে। মাত্র ৮ মিনিটের পথ পাড়ি দিয়ে তারা টিম হোটেলে পৌঁছায়।
হোটেলের নিরাপত্তা ছিল নিশ্ছিদ্র, তবে সেখানে উপস্থিত কিছু দর্শক ভিনিসিয়ুস জুনিয়রকে একনজর দেখার সুযোগ পান। দলের খেলোয়াড়রা জলপাই সবুজ হুডি, শর্টস ও হলুদ ক্যাপ পরিহিত ছিলেন। ভিনিসিয়ুসকে লবিতে দেখা মাত্রই সমর্থকরা তার নামে স্লোগান দিতে থাকেন। তবে ইনজুরির কারণে এই সফরে রাফিনিয়া দলের সঙ্গে নেই। শুক্রবার সকালে কোচ কার্লো আনচেলত্তি সংবাদ সম্মেলন করবেন এবং বিকেলে ৪টা থেকে ৫টা পর্যন্ত যুব ভারতীর মূল মাঠে অনুশীলন করবে দল।
কলকাতায় পা রাখার আগে ব্রাজিল নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ৫০ বছর আগে পেলের ঐতিহাসিক সফরের কথা স্মরণ করেছে। ১৯৭৭ সালের ২৪ সেপ্টেম্বর নিউইয়র্ক কসমসের জার্সিতে পেলে মোহনবাগানের বিপক্ষে ইডেন গার্ডেনসে খেলেছিলেন। সেই ম্যাচটি ২-২ ফলে ড্র হয়েছিল, যেখানে পেলে ৩০ মিনিট খেলেছিলেন। এখন কলকাতা আবারও ব্রাজিলের ফুটবল ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হতে যাচ্ছে।
তার পাশেই ছিলেন ১৯৭০-এর বিশ্বকাপজয়ী কার্লোস আলবের্তো তোরেস।’ ফেডারেশন আরও লিখেছে, ওই প্রদর্শনী ম্যাচ ছিল এশিয়ায় কসমসের যাত্রার একটি অংশ।

