দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হাজার হাজার মাদক কারবারির কাছে সাধারণ মানুষ একরকম জিম্মি হয়ে পড়েছে। এই অবৈধ মাদক কারবারের বিস্তার ও দৌরাত্ম্য ঠেকাতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে।
এরই অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সম্প্রতি ২৩ হাজার ৩৬ জন মাদক কারবারির একটি তালিকা তৈরি করেছে। এই তালিকাটি প্রস্তুত করতে পুলিশ, র্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে কাজ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই তালিকাটি নিয়মিত হালনাগাদ করা হচ্ছে যাতে মাদক কারবারিদের ওপর নজরদারি বাড়ানো সহজ হয়।

