চাঁদপুর শহরের ব্যাংক কলোনি এলাকায় একটি ভবনের পঞ্চম তলা থেকে পড়ে দেলোয়ার হোসেন (৫৫) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন।
জানা যায়, ঘটনার সময় দেলোয়ার হোসেন ওই ভবনে শ্রমিকদের সঙ্গে নির্মাণকাজের তদারকিতে ছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি ভবনের পঞ্চম তলার ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর উপস্থিত শ্রমিকেরা তাকে দ্রুত উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৪৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৫৭
চাঁদপুর শহরের ব্যাংক কলোনিতে ভবনের ৫ম তলা থেকে পড়ে দেলোয়ার হোসেন (৫৫) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে।

