সাবমেরিন ক্যাবল প্রতিষ্ঠানের মালিকানায় দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আলী আরাফাত

জুলাই বিপ্লবের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। দণ্ডপ্রাপ্তদের তালিকায় রয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ট্রাইব্যুনালের রায়ে আরাফাতসহ দণ্ডপ্রাপ্ত সবার অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত করে তা বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিক্রয়লব্ধ অর্থ জুলাই বিপ্লবে হতাহতদের ক্ষতিপূরণ হিসেবে প্রদানের নির্দেশনাও রয়েছে রায়ে।

তবে মোহাম্মদ আলী আরাফাতের পরিচয় কেবল সাবেক তথ্য প্রতিমন্ত্রী হিসেবেই সীমাবদ্ধ নয়। তিনি দেশের কৌশলগত গুরুত্বপূর্ণ খাত সাবমেরিন ক্যাবলের লাইসেন্স পাওয়া তিনটি প্রতিষ্ঠানের একটি, সিডিনেট কমিউনিকেশনস লিমিটেডের প্রতিষ্ঠাকালীন পরিচালক ও উদ্যোক্তা। কৌশলগত এই খাতে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের মালিকানা এবং সেই লাইসেন্স প্রদানের পুরো প্রক্রিয়াটি নিয়ে এখন নতুন করে প্রশ্ন ও আলোচনার জন্ম দিয়েছে।