শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে ‘নতুন চিন্তা, নতুন সৃষ্টি, বিজ্ঞানই আমাদের আসল শক্তি’ এই স্লোগানকে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই মেলা সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার সঙ্গীতা গমেজ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা.) সামছুন্নাহার পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, নটরডেম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাদার প্রশান্ত নিকোলাস ক্রুশ, সেন্ট মার্থাস কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক সিস্টার সুপ্রীতি কস্তা এবং অভিভাবক প্রতিনিধি জনক দেববর্মা ও আইভি জেনিফার রায়। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজিত এই মেলায় শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট ও উদ্ভাবনী প্রদর্শনী উপস্থিত দর্শকদের নজর কাড়ে। সমাপনী বক্তব্যে অতিথিবৃন্দ আশা প্রকাশ করেন যে, এই ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও সৃজনশীলতার বিকাশ ঘটবে।