হেডিংলি ও লর্ডস টেস্টে ব্যাটিং ব্যর্থতার পর এজবাস্টনেও বদলালো না পাকিস্তানের ভাগ্য। সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৩৩ রানেই অলআউট হয়ে গেছে সফরকারীরা। ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে এই ম্যাচের আগে দলে সাতটি পরিবর্তন এনেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ শেষ টেস্টের একাদশে চার পরিবর্তনের পাশাপাশি তিন ক্রিকেটারের অভিষেকও করানো হয়। তবে বাবর আজমের দলের ব্যাটিং বিপর্যয় তাতেও ঠেকানো যায়নি।
ইংলিশ পেসারদের তোপের মুখে পড়ে পাকিস্তানি ব্যাটাররা যখন দিশেহারা, তখন শেষ দিকে মোহাম্মদ আলীকে সঙ্গে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন মোহাম্মদ আব্বাস। তবে তাদের এই জুটি ইংল্যান্ডকে খুব বেশি সময় ভোগাতে পারেনি। জোফরা আর্চারের বলে হ্যারি ব্রুকের হাতে আব্বাস ক্যাচ দিয়ে ফিরলে শেষ হয় পাকিস্তানের প্রথম ইনিংস।
জবাবে নিজেদের ইনিংসের শুরুটা খুব একটা ভালো করতে পারেনি স্বাগতিক ইংল্যান্ডও। মাত্র ২৯ রান তুলতেই প্রথম সারির দুই উইকেট হারিয়ে ফেলেছে তারাও।
ধবলধোলাই এড়াতে শেষ টেস্টের আগে দলে ৭ পরিবর্তন আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

