কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মাদ আমিন উর রশিদের মাতা আমেনা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। মঙ্গলবার এক শোকবাণীতে তিনি এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, আমেনা বেগম একজন অত্যন্ত গুণী ও মহীয়সী নারী ছিলেন। তাঁর এই ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি।
ডা. শফিকুর রহমান পরম করুণাময়ের কাছে প্রার্থনা করে বলেন, আল্লাহ তায়ালা যেন মরহুমার জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাত দান করেন। একই সঙ্গে তিনি শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁদের এই শোক সহ্য করার তাওফিক দান করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
শোকবার্তাটি ০৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ০০: ৫০ মিনিটে প্রকাশ করা হয়।

