জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভাজন ইস্যুতে আন্দোলনের জেরে সাময়িক বরখাস্তের পর লঘুদণ্ড পাওয়া ২১ কর্মকর্তার শাস্তি মওকুফ করেছে সরকার। গত ২ সেপ্টেম্বর এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব আহসান হাবিব স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
পরবর্তীতে রোববার (৬ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওয়েবসাইটে এসব প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে ২১ কর্মকর্তার বিরুদ্ধে পূর্বে দেওয়া লঘুদণ্ড মওকুফ করার চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

