জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের চলমান লংমার্চ কর্মসূচি কোনোভাবেই ঈদের পরের আন্দোলন নয়। শনিবার চট্টগ্রামের লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচির সমাপনী সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, তারা স্পষ্টভাবে বলতে চান যে, এই আন্দোলন জনগণের প্রাণের দাবি বাস্তবায়নের জন্য। তিনি আরও যোগ করেন, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে ক্ষমতা থেকে বিদায় জানানোর উদ্দেশ্যে তাদের এই আন্দোলন শুরু হয়নি। বর্তমান সরকার আগের ফ্যাসিস্ট সরকারের দেখানো পথেই হাঁটছে বলে দাবি করে তিনি বলেন, কেউ যদি বিদায় নেওয়ার আমল করতে থাকে, তবে তাদের ইয়াসিন সূরা পড়ে পানি পড়া খাওয়ানোর সুযোগ নেই। তিনি আরও বলেন, সরকার সেই পথেই হাঁটছে, এতে তাদের কিছু করার নেই।
সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমান সংসদ ও সরকারের কার্যক্রম নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, আমরা এখনো সংসদে আছি, তবে আগামী অধিবেশনে যোগ দেব কিনা তা নিশ্চিত নয়। জনগণের সমস্যার সমাধান না হলে এই সংসদ কার্যকর রেখে কোনো লাভ নেই। তিনি আরও বলেন, স্বৈরাচারের রেখে যাওয়া সমস্যার সমাধান করতে না পারলে তা জনগণের কাছে স্বীকার করা উচিত যে এটি একার পক্ষে সম্ভব নয়। দেশকে পরিচালনার জন্য সরকারের সঠিক কোনো পরিকল্পনা নেই বলেও তিনি মন্তব্য করেন।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী লংমার্চটি নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ, কুমিল্লার পদুয়া বাজার, ফেনীর মহিপাল এবং চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা সম্পন্ন করে। এর মধ্যে ফেনীর পথসভাটিতে লোকসমাগম ছিল সবচেয়ে বেশি। এই কর্মসূচিকে ঘিরে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ তৎপরতা লক্ষ্য করা গেছে।
সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা এখনো সংসদে আছি, আগামী অধিবেশনে যোগ দেব কিনা এটা বলতে পারছি না। কারণ জনগণের সমস্যার সমাধান যদি না আসে সেই সংসদকে কার্যকর রেখে লাভ কি? আপনার জন্য আমরা ১৬ বছর অপেক্ষা করব না।স্বৈরাচারের রেখে যাওয়া সমস্যা নিয়ে ১১ দল রাজনীতি করছে' প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে নাহিদ

