বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ

ফুটবল বিশ্বের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে ইতি টেনে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। আগামী শনিবার এই তারকা জুটি আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসবেন। ৪১ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড তার জীবনের এই বিশেষ দিনটির জন্য নিজের জন্মভূমি মাদেইরা দ্বীপকে ভেন্যু হিসেবে বেছে নিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’র প্রতিবেদন অনুযায়ী, বিয়ের মূল ধর্মীয় ও ঐতিহ্যবাহী আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে মাদেইরার রাজধানী ফুনচালের ঐতিহাসিক ক্যাথেড্রালে। বিয়ের মূল পর্ব শেষে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের জন্য শহরের অভিজাত পাঁচ তারকা হোটেল ‘স্যাভয় প্যালেস’ প্রস্তুত করা হয়েছে।

রাজকীয় এই আয়োজনে নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার এবং শনিবার হোটেলটির নির্দিষ্ট দুটি তলা এবং কয়েকটি বার সাধারণ দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ বন্ধ রাখা হবে।

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১৮: ৪৯আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১৮: ৫১

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’এর প্রতিবেদন অনুযায়ী, মাদেইরার রাজধানী ফুনচালের ঐতিহাসিক ক্যাথেড্রালে রোনালদো ও ৩২ বছর বয়সী জর্জিনার বিয়ের মূল ধর্মীয় ও ঐতিহ্যবাহী আনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠান শেষে অতিথিদের অ্যাপয়নের জন্য প্রস্তুত করা হচ্ছে শহরের অভিজাত পাঁচ তারকা ‘স্যাভয় প্যালেস’ হোটেল।