সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের দুই দিনের প্রস্তুতি ম্যাচটি ড্রয়ে শেষ হয়েছে। সোমবার দ্বিতীয় দিনের খেলা শেষে ১২৬ রানের লিড নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।
নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ দল সংগ্রহ করেছিল ২৩৪ রান। জবাবে ব্যাট করতে নেমে সংযুক্ত আরব আমিরাত ২২২ রানে অলআউট হয়। এরপর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১১৪ রান তোলার পর খেলা শেষ হয়।
টাইগার বোলারদের মধ্যে সবচেয়ে দুর্দান্ত বোলিং করেছেন ইকবাল হোসেন ইমন। মাত্র ৩০ রান খরচ করে তিনি ৪টি উইকেট শিকার করেন। এছাড়া স্পিনার তাইজুল ইসলাম ৩টি এবং খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও নাঈম হাসান ১টি করে উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে বাংলাদেশের হয়ে মুশফিকুর রহিম ৪৪ রান করেন। অন্য ব্যাটারদের মধ্যে সাদমান ইসলাম ৩২ এবং মুমিনুল হক ২৪ রান করে আউট হন। এছাড়া জাকের আলী অনিক ১১ রানে অপরাজিত ছিলেন।
এই প্রস্তুতি ম্যাচের পর আগামী ৯ আগস্ট আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ।
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ২৩: ২৫আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ২৩: ২৬
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের ২ দিনের প্রস্তুতি ম্যাচ ড্র হয়েছে। সোমবার দ্বিতীয় দিন শেষে ১২৬ রানের লিড নিয়ে খেলা শেষ করেছে বাংলাদেশ।

