ডিসেম্বরেই দেশে ফিরতে চান শেখ হাসিনা: দ্য গার্ডিয়ান

ছাত্র-জনতার প্রবল গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে আগ্রহী। এ বিষয়ে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী বলে নির্বাসিত আওয়ামী লীগ নেতাদের সূত্র উল্লেখ করে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান (প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০২:২৮ পিএম / 11 November 2026, 02:28 PM)। যদিও বর্তমানে তার দেশে ফেরার ক্ষেত্রে আইনি ও রাজনৈতিক বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।

২০২৪ সালের আগস্ট মাসে গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন। দেশ ছাড়ার পর থেকে তিনি ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন বলে জানা গেছে।