বিএনপির সঙ্গে দূরত্ব নিয়ে শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা জোট ও দলগুলোর নেতারা ক্ষমতার অংশীদার হতে চেয়েছেন। সংসদ নির্বাচনের পর জাতীয় সরকার গঠন না করায় শরিক দলের নেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক নৈশভোজে প্রধানমন্ত্রী ও শরিক দলের নেতাদের মধ্যে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও ছয়জন নেতা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী প্রতিটি টেবিলে গিয়ে শরিক নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা জানান, বিএনপির সঙ্গে জোট শরিকদের মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে। তাদের মধ্যে অবিশ্বাস, সন্দেহ ও অনাস্থার জায়গা তৈরি হয়েছে। এক নেতা প্রশ্ন তোলেন এটি কি কেবল নৈশভোজ, নাকি বিদায়ী কোনো আয়োজন? জবাবে প্রধানমন্ত্রী এটিকে ‘ওয়েলকাম ডিনার’ হিসেবে অভিহিত করেন এবং কিছু ত্রুটি-বিচ্যুতির জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, জুলাই ও ৩১ দফার বিষয়ে শরিকদের সঙ্গে নিয়ে চলতে চান এবং ভবিষ্যতে আবারও আলোচনার সুযোগ থাকবে।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানান, তিনি ক্ষমতার অংশীদারিত্ব চান না। তবে তিনি স্পষ্ট করেছেন যে, সরকার ব্যর্থ হলে তার দায়ভার তারা নেবেন না, কারণ রাষ্ট্র গঠনের জন্য মানুষ জীবন দিয়েছেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সরকারের অর্থনৈতিক উদ্যোগ ও কাজের সংস্কৃতির প্রশংসা করলেও রাজনৈতিক দিক থেকে সরকারকে পিছিয়ে পড়া হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সংস্কার ও জুলাইয়ের মতো বিষয়গুলো সরকার সঠিকভাবে মোকাবিলা করতে পারছে না।

সাইফুল হক আরও উদ্বেগ প্রকাশ করে বলেন, রাজনৈতিক বিষয়ে সরকারের আরও মনোযোগ প্রয়োজন। তিনি প্রশ্ন তোলেন, মাঠ কি বিরোধী দল ও জামায়াতের জন্য ছেড়ে দেওয়া হয়েছে? কারণ সারাদেশে বিএনপি বা যুগপৎ আন্দোলনের শরিকদের আগের মতো সক্রিয় দেখা যাচ্ছে না। এছাড়া প্রধানমন্ত্রীর বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে যে, বিএনপি এখন আর জাতীয় সরকার গঠন করতে আগ্রহী নয়।

বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও ৬ জন বক্তব্যে রাখেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের কিছু ত্রুটি এবং ঘাটতি হয়েছে ৷ এজন্য তিনি দু:খ প্রকাশ করেন।