হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন এনসিপির নেতাকর্মীরা। মঙ্গলবার রাত ১০টার দিকে রাজধানীর বাংলা মোটর থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।
কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন ও তারিকুল ইসলামের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। মিছিল থেকে এনসিপির নেতারা এই হামলার জন্য যুবদলের নেতাকর্মীদের দায়ী করেছেন। তারা অভিযোগ করেন, জুলাইয়ের নায়কদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তারা হুঁশিয়ারি দেন যে, দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে, এই হামলার প্রতিবাদে বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার রাতে দলের দপ্তর সেলের পাঠানো এক চিঠিতে এই কর্মসূচির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে বিএনপির সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে।
দেশব্যাপী এই প্রতিবাদ কর্মসূচি সফল করার জন্য দলের সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে এ ঘটনায় আগামীকাল বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে দলটির দপ্তর সেলের পাঠানো এক চিঠিতে তা জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে বিএনপির সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামীকাল ২৯ জুলাই (বুধবার) সারাদেশে দলীয় প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

