নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাতে আশফাক আহমেদ নামে এক প্রবাসীর ফেসবুক আইডি থেকে প্রায় পাঁচ মিনিটের তিনটি ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়। ভিডিওগুলোতে এমপি আব্দুল আজিজকে এক নারীর সঙ্গে বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে আলাপ করতে এবং নানা ধরনের অঙ্গভঙ্গি করতে দেখা যায়।
এই ভিডিও ভাইরাল হওয়ার পর নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস চত্বরসহ বিভিন্ন স্থানে এমপি আজিজের ব্যানার, ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে ফেলেছেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। ভিডিওটির বিষয়ে এমপি আব্দুল আজিজ বা জেলা বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে, মঙ্গলবার বিকালে নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় এমপি আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে আদালতে হাজির করে পুলিশ। আদালত তাকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন। রাতে শাকিলের জানাজায় এমপি আব্দুল আজিজ বক্তব্য দিতে গেলে উপস্থিত নেতা-কর্মীরা তাকে উদ্দেশ্য করে 'ভুয়া' স্লোগান দিতে থাকেন।
এমপি আজিজের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিএনপির জেলা নেতৃবৃন্দসহ যুবদল ও ছাত্রদলের স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা এবং তার রাজনৈতিক সহকর্মীরা এমপি আজিজের পদত্যাগ দাবি করেছেন।
এদিকে নাটোরের গুরুদাসপুরে নিহত পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম (৩২) হত্যা মামলায় আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার বিকালে আদালতে হাজির করে পুলিশ। এ সময় ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল রাতে শাকিলের জানাজায় আব্দুল আজিজ বক্তব্য দেয়ার সময় উত্ত

