বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপি’র সদ্য প্রয়াত বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের রুহের মাগফিরাত কামনায় কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মার নামাজের পরে রাজধানীর শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ধর্মীয় আয়োজন সম্পন্ন হয়।

এই কুলখানি ও দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি এবং রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবও অংশগ্রহণ করেন।

এছাড়া দোয়া মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী-খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।