৬ আগস্ট দেশজুড়ে বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে ১১ দলের অবস্থান কর্মসূচি

আগামী ৬ আগস্ট দেশের প্রতিটি জেলা ও মহানগরীর বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য জোট।

গত সোমবার রাতে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সিদ্ধান্ত জানানো হয়েছে।