উত্তরখানে গোপন বৈঠক থেকে যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর উত্তরখান এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উত্তরখান তালতলা এলাকায় একটি গোপন বৈঠক চলাকালীন সময়ে এই অভিযান পরিচালনা করা হয়।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গোপন তথ্য ছিল যে ওই এলাকায় একটি গোপন বৈঠক চলছে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ তালতলা এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা আরও অন্তত ৩০ জন নেতাকর্মী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশের এই অভিযানে গ্রেপ্তার হওয়া ৮ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।