ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি-সমর্থিত জোট দাবি করেছে যে, মাত্র তিন ঘণ্টার ব্যবধানে সৌদি আরবের পূর্বাঞ্চলে তারা তিনটি ড্রোন ভূপাতিত করেছে। জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালকি জানিয়েছেন, জোট বাহিনী আকাশপথেই ড্রোনগুলোকে আটকে দিয়ে ধ্বংস করতে সক্ষম হয়েছে।
একই অভিযানে জোট বাহিনী রিয়াদের দিকে ধেয়ে আসা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ধ্বংস করেছে বলে জানানো হয়েছে। আল জাজিরার খবরে এই তথ্য উঠে এসেছে।

