রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের ইন্তেকাল

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের মা ফরিদা বেগম আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

শনিবার (০৫ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার জানাজা আজ রবিবার (৬ সেপ্টেম্বর) বাদ জোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে সকল আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের জানাজায় শরীক হয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এদিনের নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।