কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজন) হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর। রোববার (৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন নিজ বাহিনীতে ফিরে যাওয়ার প্রায় একমাস পর সরকার কারা অধিদপ্তরে নতুন মহাপরিদর্শক নিয়োগ দিল।
একইসাথে কারা অধিদপ্তরের প্রশাসনিক রদবদলে নতুন অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে কর্নেল মো. সাইদুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বর্তমান অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে।

