প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সফরে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে হেলিকপ্টারযোগে তিনি সেখানে পৌঁছান। এটি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম ঠাকুরগাঁও সফর।
সফরকালে প্রেসিডেন্ট তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি।
সফরের অংশ হিসেবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন কর্মসূচিতে প্রেসিডেন্টের অংশগ্রহণের কথা রয়েছে।

